Skip to main content

Ridge Bangla

সরকারি কলেজসমূহের শূন্য পদের তালিকা চেয়েছে সরকার

দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক পদের শূন্যতা নির্ধারণে উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক অফিস আদেশ জারি করে কলেজ পর্যায়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পর্যায়ে বিদ্যমান শূন্য পদের তালিকা চেয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, দেশের সব সরকারি কলেজকে আগামী ১৮ জুনের মধ্যে নির্ধারিত ফরম্যাটে শূন্য পদের তালিকা তৈরি করে সফট কপিসহ এক্সেল ফাইল আকারে ddgovcollege@gmail.com ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।

এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে শিক্ষকের ঘাটতি নিরুপণ করে প্রয়োজনীয় পদ সৃষ্টি ও নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা।

This post was viewed: 50

আরো পড়ুন