Ridge Bangla

সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: মির্জা ফখরুল

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই। সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রয়েছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও প্রেসক্লাবের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব থাকায় অনেকেই ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি সাংবাদিক সমাজকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সাংবাদিকদের দেশ ও জনগণের পক্ষে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তবে দায়িত্বহীন সাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকর। সংবাদ প্রকাশের আগে অবশ্যই সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়ার পরামর্শ দেন তিনি।

This post was viewed: 7

আরো পড়ুন