Skip to main content

Ridge Bangla

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরী নতুন নির্দেশনা মাউশির

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ যথাযথভাবে উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়। নির্দেশনার চিঠি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকার প্রতিবছর ৫ আগস্ট দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে (সাধারণ ছুটি সহ) উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১নং পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

একইভাবে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবেও সরকারিভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উক্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই দুটি দিবসের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ আগস্ট দিনটিতে সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

This post was viewed: 103

আরো পড়ুন