Ridge Bangla

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দেশের পাবলিক পরীক্ষাগুলোতে এখন থেকে সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি তাদের জন্য নৈতিক শিক্ষার ব্যবস্থাও করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না- এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী বিশ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, দেশের শিক্ষার্থীরা যেন আনন্দময় শিক্ষার পরিবেশে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি শিক্ষাঙ্গনের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন