Skip to main content

Ridge Bangla

সবার আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেল কানাডা

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব জয়ী কানাডা ক্রিকেট দল। শুধু জায়গা করে নেওয়াই নয়, এক ম্যাচ বাকি থাকতেই সবার আগে আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে তারা।

আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হচ্ছে কানাডাতেই। গতকাল কিং সিটিতে বাহামা দ্বীপপুঞ্জকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বমঞ্চে পা রাখে স্বাগতিক কানাডা।

এই জয়ে আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা পঞ্চম জয় তুলে নেয় তারা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কানাডা। দ্বিতীয় স্থানে আছে ৬ পয়েন্ট পাওয়া বারমুডা।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত করবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০২৪ সালের মতো এবারও খেলবে ২০টি দল। আয়োজক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। এবার এই তালিকায় যুক্ত হলো কানাডা।

এখনো বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য বাকি রয়েছে সাতটি দল। আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে ইউরোপ অঞ্চল থেকে দুটি, আফ্রিকা অঞ্চল থেকে দুটি এবং এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তিনটি দল মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।

This post was viewed: 83

আরো পড়ুন