Skip to main content

Ridge Bangla

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার রাজধানীর একটি হাসপাতালে সম্পন্ন হয়েছে। ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

নির্মাতা সকাল আহমেদ জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তানিয়া এখন বাসায় বিশ্রামে আছেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি তিনি হঠাৎ অসুস্থতার কথা সামাজিক মাধ্যমে জানান এবং হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে বলে জানান। পাশাপাশি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অভিনেত্রীর এখন সম্পূর্ণ বিশ্রাম ও নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তানিয়া নিজেই শুটিং বা কাজ-সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করবেন। আপাতত তার সঙ্গে কোনো কাজ বা শুটিং-সংক্রান্ত যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে।

This post was viewed: 51

আরো পড়ুন