Skip to main content

Ridge Bangla

সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতা নিহত, দুই মহাসড়কে অবরোধ

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা সোহেল চৌধুরী (৫০) প্রাণ হারিয়েছেন।

আজ বুধবার (৮ অক্টোবর) সকালে এ ঘটনার প্রতিবাদে হেফাজতের নেতাকর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে শতাধিক গাড়ি আটকা পড়ে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানান, হেফাজতের কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজানের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মাওলানা সোহেল চৌধুরী।

এসময় পেছন থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

This post was viewed: 67

আরো পড়ুন