Skip to main content

Ridge Bangla

সংসদে গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সামনে এ দাবি উত্থাপন করেন তিনি।

এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁকে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট অনুশাসনের কথা মনে করিয়ে দেন।

এ সময় বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ছোটদের ‘না’ বলতে নেই।

তবে শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিলেও স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে আলোচনা করে একটি ব্যবস্থা গ্রহণে সরকারপ্রধানের প্রতি অনুরোধও জানিয়েছেন।

This post was viewed: 19

আরো পড়ুন