জাতীয় সংসদ সচিবালয়ের সাম্প্রতিক ক্রয়প্রক্রিয়া নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়টি আমলে নিয়েছে কর্তৃপক্ষ। এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
একই সঙ্গে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত কেনাকাটার বিপরীতে কোনো অর্থ ছাড় না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সংসদ সচিবালয়ের ক্রয়কার্যক্রমে বড় ধরনের অনিয়মের চিত্র তুলে ধরা হয়।
বিষয়টি নজরে আসার পর রোববার (১৯ এপ্রিল) সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষের অবস্থান জানানো হয়েছে।
This post was viewed: 4