Ridge Bangla

সংকটাপন্ন মাকে দেখতে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দল–মত–নির্বিশেষে দেশের মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।”

তিনি আরও জানান, দেশি–বিদেশি চিকিৎসক দল পেশাদারিত্বের সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতায় খালেদা জিয়ার চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসা ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। দেশের মানুষের দোয়া, ভালোবাসা এবং সহমর্মিতার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

স্ট্যাটাসে মায়ের প্রতি নিজের আবেগ ও আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি লিখেছেন, “এমন সঙ্কটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার গভীর আকাঙ্ক্ষা অন্য সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু দেশে ফেরার বিষয়টি আমার একক সিদ্ধান্তের মধ্যে নেই। রাজনৈতিক বাস্তবতার জটিলতার কারণে সব ব্যাখ্যা প্রকাশেরও সুযোগ সীমিত।”

This post was viewed: 50

আরো পড়ুন