Skip to main content

Ridge Bangla

শ্রীদেবীর মৃত্যু ও ঠোঁটে সোনা: এক রহস্যঘেরা বিদায়ের অন্তরালের কথা

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু আজও ভক্তদের মনে এক গভীর শোক ও রহস্যের স্মারক হিসেবে জেগে আছে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলের বাথটাব থেকে উদ্ধার হয় তার নিথর দেহ।

প্রথমে ধারণা করা হয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীতে তদন্তে উঠে আসে ভিন্ন চিত্র—দুর্ঘটনাবশত পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তার। তবু রহস্য ঘনিয়ে ওঠে আরও, যখন জানা যায় শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর হঠাৎ করেই সেই দিন দুবাইতে উপস্থিত হন। এমনকি তার বিরুদ্ধেও হত্যা সন্দেহে অভিযোগ উঠে, যদিও তদন্তে তা প্রমাণিত হয়নি।

তবে শ্রীদেবীর শেষযাত্রায় আরেকটি বিষয় ঘিরে দেখা দেয় কৌতূহল—তার ঠোঁটে ছিল সোনার একটি টুকরো। বিষয়টি অনেকের কাছেই ছিল অজানা। জানা যায়, দক্ষিণ ভারতের হিন্দু রীতিতে কোনো সধবা (স্বামী জীবিত থাকা অবস্থায় মৃত্যুবরণকারী) নারীর মৃত্যু হলে তার ঠোঁটে সোনার টুকরো রাখা হয়।

এই বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর পর দেহের পাঁচটি দ্বারে সোনা প্রয়োগ করা হয় পবিত্রতার প্রতীক হিসেবে। শ্রীদেবীকে বিদায় জানানো হয়েছিল বেনারসি শাড়ি, লাল টিপ আর মুখে প্রশান্তির ছাপসহ পূর্ণ সম্মানে।

শ্রীদেবীর মৃত্যু শুধু এক নক্ষত্র পতন নয়, বরং তাকে ঘিরে রহস্য, সংস্কার ও আবেগের একটি দীর্ঘ অধ্যায়। সময় গড়ালেও তার শোক, স্মৃতি ও আলোচনার রেশ এখনো শেষ হয়নি।

This post was viewed: 37

আরো পড়ুন