Ridge Bangla

শ্যামনগরে জব্দ ৫০ বস্তা শামুক-ঝিনুক সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরার শ্যামনগরে পাচারকালে জব্দ করা ৫০ বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক-ঝিনুক অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মশিউর রহমান এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান।

এর আগে মঙ্গলবার বিকেলে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে অবস্থিত একটি কুরিয়ার সার্ভিস থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এসব শামুক-ঝিনুক জব্দ করা হয়। জব্দকৃত শামুক-ঝিনুকের মোট ওজন প্রায় ২ হাজার ৫০০ কেজি। বনবিভাগ জানায়, পাচারকারীরা এগুলো অবৈধভাবে অন্যত্র পাঠানোর চেষ্টা করছিল।

This post was viewed: 9

আরো পড়ুন