Skip to main content

Ridge Bangla

শোবিজের হেনস্তার কারণে অভিনয় ছাড়লেন আলিজাহ শাহ

পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আলিজাহ শাহ শোবিজ জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, বিনোদন দুনিয়ায় তার অভিজ্ঞতা এতটাই যন্ত্রণাদায়ক যে তিনি আর কখনো ফিরে যেতে চান না।

আলিজাহ বলেন, শোবিজে তাকে হেনস্তা, হয়রানি এবং বকেয়া বেতনের মতো সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি সহকর্মীদের অমানবিক আচরণও তার ওপর গভীর প্রভাব ফেলেছে। তিনি জানিয়েছেন, এই অভিজ্ঞতা তার মনে স্থায়ী ক্ষত তৈরি করেছে। আলিজাহ বলেন, “যারা মনে করেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারের জন্য এসব বলেছি, তারা ভুল। এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে নিজের প্রতিই ঘৃণা জন্মেছে। আমার মুখ খোলা মনোযোগ আকর্ষণের জন্য নয়, বরং অন্ধকার থেকে বের হওয়া একমাত্র উপায়।”

তিনি আরও উল্লেখ করেন, আর কোনো প্রজেক্ট বা সহানুভূতি চান না। বরং তার কামনা, যেন এই ইন্ডাস্ট্রিতে আর কখনো না আসতে হয়। “দিনের পর দিন ১২ ঘণ্টা ধরে আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগৎ আমাকে যা দিয়েছে, তা ভুলতে পারব না।”

আলিজাহ ব্যক্তিগত কষ্টের কথাও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “অনেক রাত আমি দম বন্ধ হয়ে কেঁদেছি। এমন দিনও গেছে যখন স্মৃতিগুলো আমাকে এত অসুস্থ করেছে যে বমি করতে করতে শরীর ভেঙে পড়েছি। এই যন্ত্রণা সত্যিকারের, এটি আমার শরীর ও হৃদয়ে রয়ে গেছে। আমি শুধু একা থাকতে চাই।”

এর আগে চলতি বছরের জুলাই মাসেও আলিজাহ শোবিজের অন্ধকার দিক নিয়ে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রিতে হয়রানি, বেতন আটকে রাখা এবং বিষাক্ত পরিবেশের শিকার হয়েছেন। ২০২১ সালের র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাও তার মানসিক যন্ত্রণাকে আরও গভীর করেছে।

This post was viewed: 57

আরো পড়ুন