Skip to main content

Ridge Bangla

শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হতে পারে ১৯ নভেম্বর, গণবিজ্ঞপ্তি ডিসেম্বরে

অষ্টদশ শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীদের গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হতে পারে। আগামী ১৯ নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হতে পারে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের অনুমোদন দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আগামী ১৯ নভেম্বর থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। শূন্য পদের তথ্য সংশোধনের জন্য তিন দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধানরা। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

শূন্য পদের তথ্য সংগ্রহের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এনটিআরসিএ। ওই চিঠিতে এনটিআরসিএ জানিয়েছিল ৩০ জুন অথবা ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা নেওয়া হবে। গত ৯ নভেম্বর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এ চিঠি অনুমোদনের জন্য ফাইল তুলেছে মন্ত্রণালয়। মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। এটি অনুমোদনের জন্য ফাইল তোলা হয়েছে। জুন অথবা ডিসেম্বর পর্যন্ত যে কোনো একটি অনুমোদন দেওয়া হবে। ফাইল অনুমোদন হলে বিষয়টি এনটিআরসিএকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তবে টেলিটকের সঙ্গে আলোচনায় আমরা একটি ড্রাফট করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার এ সংক্রান্ত চিঠি টেলিটকের কাছে পাঠানো হবে। তবে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত না।’

This post was viewed: 171

আরো পড়ুন