Ridge Bangla

শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনিতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হিরু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হিরু ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ মে বিকেলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে বাড়ি থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু করে।

গণপিটুনিতে গুরুতর আহত হলে স্বজনরা প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

This post was viewed: 5

আরো পড়ুন