Ridge Bangla

শাহরুখের কন্যা সুহানা ও অমিতাভের নাতির প্রেমের গুঞ্জন ছড়াল বলিউডে

বলিউডে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে শাহরুখ খানের কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দার নামে। সম্প্রতি মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার দীপাবলি পার্টি থেকে ফাঁস হওয়া এক ভিডিওতে দেখা যায়, ‘দ্য আর্চিস’ জুটি একসঙ্গে ‘কাজরা রে’ গানে নাচছেন। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি, আর শুরু হয় নতুন প্রেমের কল্পনা।

ভিডিওতে দেখা যায়, অগস্ত্যার পাশে কালো পোশাকে সুহানা নাচছেন, আর ঠিক পাশেই রয়েছেন অগস্ত্যার মা শ্বেতা বচ্চন। ফ্যাশন ইনফ্লুয়েন্সার সাক্ষী সিন্ধওয়ানি ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করলে নেটিজেনরা মুহূর্তেই বিষয়টি ধরেন এবং উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

এরপর দুজনকে দেখা গেছে ভিক্রম ফাডনিসের ৩৫তম বার্ষিক ফ্যাশন শোতেও, যেখানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও নভ্যা নভেলি নন্দা। কালো শাড়িতে অপরূপা সুহানা ও কালো কুর্তায় অগস্ত্যা পাশাপাশি বসে শো উপভোগ করতে দেখা যায়। এই ঘনিষ্ঠ উপস্থিতি নতুন করে জল্পনার সৃষ্টি করেছে।

জয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে ২০২৩ সালে বলিউডে অভিষেক হয় তাদের। প্রথম সিনেমাতেই তারা তরুণ প্রজন্মের মধ্যে নজর কাড়েন। অগস্ত্যা শিগগিরই ‘ইক্কিস’-এ দেখা দেবেন, আর সুহানা প্রস্তুত বাবার সঙ্গে বড় পর্দায় হাজির হতে ‘কিং’-এ।

This post was viewed: 54

আরো পড়ুন