Ridge Bangla

শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

রাজধানীর শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ রোববার (০৩ মে) সকালে নিজ কার্যালয়ে তিনি জানান, এ পর্যন্ত শুধুমাত্র ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তদন্তে আরও জানা গেছে, ওই দিনের সহিংসতা কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ মিলেছে। ঘটনার সঙ্গে জড়িত তৎকালীন সরকারের ঊর্ধ্বতন ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অর্থ জোগানদাতাদেরও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, মামলার প্রায় ৯০ শতাংশ তদন্ত শেষ হয়েছে এবং শিগগিরই বাকি কাজ সম্পন্ন করা সম্ভব হবে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

বর্তমানে এ মামলায় ছয়জন আসামি কারাগারে রয়েছেন। আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

This post was viewed: 14

আরো পড়ুন