Ridge Bangla

শাকিবের কাজের বিষয়ে মন্তব্য করার আমি কেউ নই: নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি দেশের শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভকে নিয়ে অকপটভাবে মত প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি উভয় অভিনেতার কাজের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, শাকিব তো শাকিবের জায়গায় সেরা। আমি মনে করি, আমি এই ইন্ডাস্ট্রিতে আসারও আগে থেকে তিনি শাকিব খান। তাই তার কাজ সম্পর্কে মন্তব্য করার আমি কেউ নই; কিন্তু সবাই তাকে ভালোবাসে।

এছাড়াও নুসরাত ফারিয়া আরিফিন শুভর কাজের প্রশংসাও করেছেন। তিনি বলেন, শুভরও একটি নিজস্ব একসেপটেন্স আছে, যা সবাই পছন্দ করে। ওর কাজও দর্শকরা ভালোবাসে।

নুসরাত ফারিয়া উভয় অভিনেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন। তার কথায়, দু’জনের সাথেই আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি মনে করি, আমার সঙ্গে যাঁরাই কাজ করে, নতুন বা পুরনো, আমি সবাইকে এমন একটি পরিবেশ দিই, যেখানে হাহাহিহি করতে করতে কাজ শেষ হয়ে যায়।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মডেলিং ও বিজ্ঞাপন জগতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন “আশিকী” দিয়ে। এই ভারতীয়–বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবিতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হওয়ায় নুসরাত ফারিয়া দ্রুত দর্শকদের মন জয় করেন।

This post was viewed: 53

আরো পড়ুন