Ridge Bangla

লেবাননে ইসরাইলি হামলায় জনশূন্য হয়ে পড়ছে শহর

লেবাননের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর টায়ারে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সর্বশেষ হামলায় শহরের অন্তত চারটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার মধ্যে একটি আবাসিক ভবনে সরাসরি হামলার ঘটনা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এলাকা খালি করার নির্দেশের পর অধিকাংশ বাসিন্দা শহর ছেড়ে চলে গেছেন। এতে টায়ার শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে। হামলার পর বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ সময় আকাশে ইসরাইলি ড্রোনের তৎপরতা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।

এদিকে, ইসরাইল দক্ষিণ লেবাননকে সক্রিয় যুদ্ধক্ষেত্র ঘোষণা করে জহরানি নদীর উত্তরাঞ্চলসহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যাওয়া সাধারণ মানুষের যাত্রাপথও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। টায়ার থেকে সিডনের পথে প্রধান সড়কগুলোতে চলাচলকারী বেসামরিক যানবাহনও হামলার শিকার হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন