Skip to main content

Ridge Bangla

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে দূতাবাস

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে লেবাননে বসবাসরত বাংলাদেশিদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১৬ জুন) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের চলাফেরায় সতর্ক থাকতে হবে। বিশেষভাবে রাতের বেলায় খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “লেবাননের স্থানীয় প্রশাসন যে কোনো সময় নিরাপত্তাবিষয়ক নির্দেশনা জারি করতে পারে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সেসব নির্দেশনা যথাযথভাবে মানার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করতে হবে।”

প্রয়োজনে দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে দূতাবাস তিনটি নম্বরে হটলাইন চালু রেখেছে:

  • ফ্রন্ট ডেস্ক: +961 71217139

  • হটলাইন: +961 70635278

  • হেল্পলাইন: +961 81744207

দূতাবাস সকল বাংলাদেশি নাগরিককে অনুরোধ করেছে—সতর্ক থাকতে, নিরাপদে চলাফেরা করতে এবং যেকোনো সমস্যার মুখে পড়লে নির্দ্বিধায় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে।

This post was viewed: 60

আরো পড়ুন