Skip to main content

Ridge Bangla

লাস ভেগাসে চুপিসারে বিয়ে করলেন তনুশ্রী চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সম্প্রতি চুপিসারে বিয়ে করেছেন। আমেরিকার লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়ে ভক্তদের চমকে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তনুশ্রীর বর সুজিত বসু, পেশায় টেকনোলজিস্ট এবং দীর্ঘ ২৮ বছর ধরে আমেরিকায় বসবাস করছেন।

এই বিয়ে তনুশ্রীর জন্যও এক ধরনের সারপ্রাইজ। সুজিত আগেই সব আয়োজন সম্পন্ন করেছিলেন। তনুশ্রীকে সঙ্গে নিয়ে লাস ভেগাসে ছুটি কাটাতে যাওয়া তারা ভিডিও কলে বাবা-মাকে যুক্ত করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তনুশ্রীর সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি হোয়াইট গাউন ও হিরের গহনা পরেছেন, হাতে মেহেদি। বর সুজিত ছিলেন কালো স্যুটে, সাহেবি সাজে। জানা গেছে, প্রস্তাবও করেছিলেন সুজিত হিরের আংটি দিয়ে।

তনুশ্রী জানিয়েছেন, “পাঁচ মাসে আমরা একে অপরের কাছে খুব কাছে চলে এসেছি। দেশে ফিরে বিয়ে করার পরিকল্পনা ছিল, তবে লাস ভেগাসে এটি হয়ে যাবে, ভাবিনি। ও আমার কাজকে সম্মান করে, যা আমার কাছে বিশেষ।” নবদম্পতি আপাতত দুই দেশেই থাকবেন।

অভিনয় ছাড়েননি তনুশ্রী; বরং অভিনয় ও ব্যক্তিগত জীবন দুটোকেই সামঞ্জস্য রেখে চলবেন। ভারতে রিসেপশন কবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত পরিকল্পনা হয়নি। তনুশ্রী রাজনৈতিকভাবে যুক্ত; ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন।

This post was viewed: 48

আরো পড়ুন