Skip to main content

Ridge Bangla

লক্ষ্মীপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৪ পরিবহনকে ৪৩ হাজার টাকা জরিমানা

শুক্রবার (৪ এপ্রিল) লক্ষ্মীপুরে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ৪টি পরিবহনকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান চালায়। এ সময় বাসস্ট্যান্ড ও উত্তর স্টেশন এলাকায় চেয়ার কোচ জোনাকি সার্ভিস, ঢাকা এক্সপ্রেস, ইকোনো এবং স্টারলাইন পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে জোনাকি সার্ভিসকে একাই ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় ইকোনো ও জোনাকি সার্ভিসের বাস থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

This post was viewed: 61

আরো পড়ুন