Ridge Bangla

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন সহায়তা: ৯৬ মিলিয়ন ডলার

জাতিসংঘের প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা সংকট মোকাবিলায় নতুন সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ৯৬ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।

বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ৯৬ মিলিয়ন ডলারের নতুন সাহায্যের প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলারের নতুন অনুদান ঘোষণা করে।”

এর আগে একই দিনে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন—রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা নির্যাতন বন্ধ করে এবং দ্রুত রোহিঙ্গাদের নিজ আবাসভূমি রাখাইনে ফেরানোর প্রক্রিয়া শুরু করে।

তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা শুরু হওয়ার আট বছর পেরিয়ে গেলেও তাদের দুর্দশা কমেনি। সংকট নিরসনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং আন্তর্জাতিক তহবিলেও দেখা দিচ্ছে গুরুতর ঘাটতি।

This post was viewed: 59

আরো পড়ুন