Skip to main content

Ridge Bangla

রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটারদের একজন ডন ব্র্যাডম্যান। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের ক্যারিয়ারে ব্যবহৃত তার সব কিছুই এখন আইকনিক। ঠিক তেমনই একটি আইকনিক জিনিস ছিল ডন ব্র্যাডম্যানের ব্যবহৃত ব্যাগি গ্রিন টুপি। অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আইকনিক এই জিনিসটির প্রতি বিডারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এবার অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন ক্যাপ বিক্রি হয়েছে রেকর্ড দামে।

১৯৪৬-৪৭ অ্যাশেজ সিরিজে স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি প্রায় ২ লাখ ৮৬ হাজার ৭০০ ডলারে (৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার) কিনেছে অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। যা বাংলাদেশি মুদ্রায় দাম প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬-৪৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাশেজ সিরিজ খেলে অস্ট্রেলিয়া। ব্র্যাডম্যানের নেতৃত্বে সে সিরিজটি ৩-০ ব্যবধানে জেতে অজিরা। সে সিরিজে সাবেক তারকা ক্রিকেটারের পরা ব্যাগি গ্রিন ক্যাপটি ৪ লাখ ৩৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে কিনেছে জাতীয় জাদুঘর। এই ক্যাপটি কেনার জন্য অর্ধেক খরচ বহন করেছে ফেডারেল সরকার। জাতীয় জাদুঘরের ল্যান্ডমার্কস গ্যালারিতে সেই ক্যাপটি স্থান পেয়েছে। যে গ্যালারিতে দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর স্মারক প্রদর্শন করা হয়।

দেশটির নামকরা চিত্রশিল্পী টনি বার্ক বলেন, এমন অস্ট্রেলিয়ান খুঁজে পাওয়া যাবে কিনা আমার জানা নেই যিনি স্যার ডন ব্র্যাডম্যানের নাম শোনেননি। তিনি সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। এই কিংবদন্তি ক্রিকেটারের ক্যাপ অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরে থাকায় দর্শনার্থীরা সামনে থেকে দেখতে পারবেন। দর্শনার্থীরা আমাদের ক্রীড়া ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পারবেন।

প্রচলিত আছে, ব্র্যাডম্যানের ১১টি ক্যাপ আছে, যার মধ্যে এটি একটি। তার আরেকটি ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়ামে স্থান পেয়েছে। বাকি ৯টি এখনও ব্যক্তি মালিকানায় আছে।

জাতীয় জাদুঘরের পরিচালক ক্যাথরিন ম্যাকমাহন বলেন, এই ব্যাগি গ্রিন ক্যাপটি শুধুমাত্র একজন কিংবদন্তির স্মারক নয়। এটা এমন এক সময়কে তুলে ধরে যখন ক্রীড়াবিদরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী হতাশা কাটিয়ে মানুষকে প্রেরণা দিতে পেরেছিল। তিনি আরও বলেন, আমরা আনন্দিত যে এই জাতীয় সম্পদ এখন অস্ট্রেলিয়ার ন্যাশনাল মিউজিয়ামে সবার জন্য প্রদর্শিত হবে।

This post was viewed: 63

আরো পড়ুন