Ridge Bangla

রেকর্ড গড়লো ‘হাউসফুল ৫’

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’-এর পঞ্চম কিস্তি ‘হাউসফুল ৫’ মুক্তির আগেই রেকর্ড গড়েছে। ছবিটি মুক্তির দুই দিন আগে থেকেই টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। অগ্রিম বুকিংয়ে এরই মধ্যে ২৪,২৩৮টি টিকিট বিক্রি হয়ে আয় হয়েছে প্রায় ৩.৮৪ কোটি রুপি।

৩৭৫ কোটি রুপি বাজেটের এই ছবিটি নির্মাতাদের কাছে একটি বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে। ‘হাউসফুল ৫’ অগ্রিম বিক্রির দিক থেকে ইতোমধ্যে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো হাই বাজেট ছবিকে ছাড়িয়ে গেছে। কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে ছবিটির টিকিট বিক্রি সবচেয়ে বেশি হয়েছে।

ছবিটিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখের মতো তারকারা। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি খুনের রহস্য, যার চারপাশে নির্মিত হয়েছে রোমাঞ্চকর হাস্যরস ও ধাঁধার জাল।

ছবির ট্রেলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, মুক্তির পর ছবিটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে সক্ষম হবে।

This post was viewed: 37

আরো পড়ুন