Skip to main content

Ridge Bangla

রাজের সঙ্গেই দেখা গেল সামান্থাকে

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই জোর গুঞ্জন চলছে। যদিও কেউই এখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে সাম্প্রতিক সময়ে সামান্থার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি নিজের পারফিউম ব্র্যান্ড সিক্রেট অ্যালকেমিস্ট–এর উদ্বোধনী অনুষ্ঠানের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সামান্থা। সেই ছবিগুলোর একটিতে রাজ নিদিমোরুর সঙ্গে তাঁকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিগুলোতেও রাজকে পেছনে দেখা গেছে। এ সময় অনুষ্ঠানে অভিনেত্রী তামান্না ভাটিয়াও উপস্থিত ছিলেন।

ছবিগুলোর ক্যাপশনে সামান্থা লিখেছেন, “বন্ধু ও পরিবারের মাঝে ঘেরা আমি। গত দেড় বছরে আমার জীবনে এবং ক্যারিয়ারে কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছি, ঝুঁকি নিয়েছি, নিজের ওপর বিশ্বাস রেখেছি। আজ আমি ছোট ছোট জয়গুলো উদযাপন করছি।” তিনি আরও যোগ করেন, “আমি কৃতজ্ঞ এমন মেধাবী ও পরিশ্রমী মানুষের সঙ্গে কাজ করতে পেরে। এটা কেবল শুরু, সামনে আরও অনেক পথ বাকি।”

উল্লেখ্য, সামান্থা ও রাজ একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২ এবং সিটাডেল: হানি বানিতে। সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। বর্তমানে সামান্থা রাজ ও ডিক পরিচালিত নতুন সিরিজ রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম–এ অভিনয় করছেন, যেখানে আরও রয়েছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল ও জয়দীপ আহলাওয়াত। অন্যদিকে, রাজ ও ডিকের আরেক জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যান–এর তৃতীয় মৌসুম আসছে আগামী ২১ নভেম্বর।

This post was viewed: 64

আরো পড়ুন