Skip to main content

Ridge Bangla

রাজশাহীর পুঠিয়ায় পৌর ভবনে আগুনে পুড়ে গেল টিসিবির পণ্য

রাজশাহীর পুঠিয়ায় পুরনো পৌর ভবনে আগুন লাগার ঘটনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিভিন্ন পণ্য পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আগুনে টিসিবির মজুদ রাখা তেল, চাল ও মসুর ডাল পুড়ে যায়। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে। তিনি জানান, তেলের কারণে আশপাশ ভেজা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের একক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে, কারণ টিসিবির বেশিরভাগ পণ্য এর আগেই বিক্রি করা হয়েছিল। তিনি আরও জানান, ভবনটিতে বর্তমানে কোনো দাপ্তরিক কার্যক্রম চলে না, এটি কেবল গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

This post was viewed: 56

আরো পড়ুন