Ridge Bangla

রাজধানীসহ সারাদেশে কালবৈশাখীর সতর্কবার্তা

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ মে) প্রকাশিত পূর্বাভাসে আগামী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে একই গতিতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন