Skip to main content

Ridge Bangla

রংপুরে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ

রংপুরে একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া পরীক্ষায় তারা অংশ নেন।

মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী ১৫৯ জন, আর রংপুর বিভাগের ৯টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১ হাজার ১৩২ জন।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নানা প্রতিকূলতা পেরিয়ে এ পর্যায়ে পৌঁছানো তাদের জন্য গর্বের। শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান শক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পরীক্ষার্থী আনোয়ারা ইসলাম রানী বলেন, “এটি শুধু পরীক্ষা নয়, আমাদের স্বীকৃতির লড়াই।” অন্যদেরও আশা, ভালো ফল করে আত্মনির্ভরশীল হওয়া।

শিক্ষাবিদদের মতে, দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের মানুষ শিক্ষা ও সমাজে বৈষম্যের শিকার হলেও সাম্প্রতিক উদ্যোগে সেই চিত্র বদলাতে শুরু করেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে তাদের জন্য কোর্স ফিতে ৬০ শতাংশ ছাড়সহ বিশেষ সুবিধা চালু করেছে বিশ্ববিদ্যালয়।

This post was viewed: 35

আরো পড়ুন