Skip to main content

Ridge Bangla

রংপুরে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তাঁর স্ত্রী সুর্বনা রায়ের (৬০) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাঁদের নিজ বাড়ির ভেতরেই এই হত্যাকাণ্ড ঘটে। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে, যারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত।

প্রতিবেশীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন দম্পতি। তবে সকালে বারবার ডাকতে থাকলেও কোনো সাড়া মেলেনি। পরে প্রতিবেশী দীপক মই লাগিয়ে ভেতরে ঢুকে রান্নাঘরে সুর্বনা রায় এবং ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়কে গলা কাটা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশে সংবাদ দেন।

মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় নিকটবর্তী নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাঁরা স্বামী-স্ত্রী বাড়িতে একাই থাকতেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

This post was viewed: 72

আরো পড়ুন