Skip to main content

Ridge Bangla

যুবকের হাতে ধর্ষণের শিকার যুবক, হত্যা করলেন ধর্ষককে

গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায় চাকরি দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে এক যুবককে ধর্ষণের অভিযোগ উঠেছে আল আমীন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আল আমীনকে হত্যা করেন ধর্ষণের শিকার ওই যুবক। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর সদরের পাকুরিয়া ফকিরপাড়ার আশ্রাব আলীর ছেলে আল আমীন পাঁচ বছর ধরে গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। পেশায় তিনি পান-সিগারেট বিক্রেতা।

আসামিকে গত শনিবার চাকরি দেয়ার কথা বলে নিজের বাসায় নিয়ে আসেন আল আমীন। রাতে তারা একই কক্ষে ঘুমান। শেষ রাতে আল আমীনের হাতে ধর্ষণের শিকার হন ওই যুবক। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে আল আমীনকে হত্যার পর পাশের একটি কক্ষে লাশ রেখে পালিয়ে যান ওই যুবক।

ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। গত সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঐদিন আলামিনের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয় এবং পিবিআই আল আমীনের হত্যাকারীকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করে। পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, বুধবার (৯ এপ্রিল) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন হত্যা মামলা আসামি

This post was viewed: 66

আরো পড়ুন