Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে তিন ভবন ধস, নিহত ১ জন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ বিস্ফোরণের ফলে তিনটি ভবন ধসে পড়েছে এবং এতে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরে শহরটির ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিট’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

ফিলাডেলফিয়া দমকল বিভাগ জানায়, ভোর ৪টা ৫০ মিনিটে তারা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে তারা উদ্ধার তৎপরতা শুরু করে। দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি বলেন, “একই সারিতে অবস্থিত তিনটি ভবনে বিস্ফোরণের ফলে ব্যাপক আগুন লাগে। এতে অন্তত পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।”

তিনি জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বাড়িতে বিস্ফোরণের পর আশপাশের ভবনগুলো ধসে পড়ে। ঘটনাস্থলে অনেকে আটকে পড়েন। আমরা দুইজন বয়স্ক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।”

পরে দমকল বিভাগ নিশ্চিত করে, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ম্যাককার্টি আরও জানান, প্রাথমিক বিস্ফোরণের স্থানেই একটি দ্বিতীয় ধসের ঘটনা ঘটে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা না গেলেও, তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনো চলমান।

This post was viewed: 159

আরো পড়ুন