Skip to main content

Ridge Bangla

মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

মেট্রোরেল

ঈদের ছুটি শেষে রাজধানীর গণপরিবহন মেট্রোরেল এবং সারা দেশের আন্তঃনগর ট্রেন পুনরায় চলাচল শুরু করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে নির্ধারিত সময় অনুযায়ী এসব গণপরিবহন চলাচল শুরু হয়।

মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। অপরদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ৩০ মিনিটে উত্তরা উত্তরের উদ্দেশে যাত্রা করে।

অন্যদিকে, আন্তঃনগর ট্রেনের মধ্যে প্রথম যাত্রা করে ভোর ৬টা ১৫ মিনিটে ‘পর্যটক এক্সপ্রেস’। এটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে অন্যান্য দিনগুলোতে নির্ধারিত সময় অনুযায়ী সার্ভিস চালু রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের আগে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছিল ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের আগে সব ট্রেনের ‘ডে-অফ’ বাতিল করা হয় এবং ঈদের পর তা পুনরায় কার্যকর হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত সময় অনুযায়ী আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। ঈদ ফেরত যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

This post was viewed: 55

আরো পড়ুন