Ridge Bangla

মেঘনায় জাটকা ধরায় ২২ জন জেলে আটক

চাঁদপুরের পদ্মা–মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অসুস্থ এক জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কয়েকজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জাটকা ধরার সময় জেলেদের আটক করা হয়। একই সঙ্গে পাঁচটি মশারি জাল ও পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আদালত এক জেলেকে তিন মাস, কয়েকজনকে ২১ দিন এবং অন্যদের ১৫ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি কয়েকজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

This post was viewed: 1

আরো পড়ুন