দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতির চিত্র দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সর্বশেষ জুন প্রান্তিকের তথ্য বলছে, ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংক মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এ তালিকায় রাষ্ট্রায়ত্ত চারটি, বিশেষায়িত দুটি ও বেসরকারি ১৮টি ব্যাংক রয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনিয়ম ও লুটপাটের মাধ্যমে যেসব ঋণ বের করে নেওয়া হয়েছিল, পটপরিবর্তনের পর তা খেলাপি হিসেবে প্রদর্শন করা শুরু করেছে ব্যাংকগুলো। এতে গত কয়েক প্রান্তিকে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে। তবে এসব নিয়ম মেনে গত জুন প্রান্তিকে অন্তত ২৪টি ব্যাংক মূলধন সংরক্ষণ করতে পারেনি।
এ তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত তিনটি, বিশেষায়িত দুটি এবং বেসরকারি ২১টি ব্যাংক। আলোচ্য ব্যাংকগুলো হলো: এনআরবিসি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, পদ্মা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক, সীমান্ত ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, এক্সিম ব্যাংক ও আল-আরাফাহ্ ব্যাংক।