Skip to main content

Ridge Bangla

‘মুজিব’ সিনেমা থেকে বাদ পড়ে কেঁদেছিলেন বাঁধন

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় প্রায় ৭০ কোটি রুপি বাজেটে নির্মিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সিনেমা মুজিব: একটি জাতির রূপকার-এ অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শ্যাম বেনেগালের পরিচালনায় এই বিগ বাজেট সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সুযোগ পাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন, শুধু রিজেক্টই হননি, বরং অপমানেরও শিকার হয়েছিলেন।

বাঁধন বলেন, “আমি দুবার অডিশন দিয়েছিলাম। রিজেক্ট হওয়ার পর অনেক কেঁদেছি। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করা বিশাল সুযোগ হতো।” আবেগঘন সেই মুহূর্তের স্মৃতি মনে করে তিনি আরও বলেন, “যখন ট্রেইলার বের হলো, আমার খুব কাছের এক কাজিন সামিয়া বলেছিল, ‘আল্লাহ তোমার জন্য সব ভালোই করেছেন।’ আমি তখনও বলেছিলাম, ‘আমি জানি।’ আমার বোনও বলেছিল, ‘আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তোমাকে, এই সিনেমায় অভিনয় করোনি।’ সেটা শুনে আমি আবার কেঁদেছিলাম।”

অডিশনের সময়কার অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “কষ্টটা ছিল, তারা শুধু আমাকে বাদই দেয়নি, বাজেভাবে অপমানও করেছিল। পরে যখন সিনেমা ও ট্রেইলার এল, সবার কথা শুনে মনে হয়েছে, না করাই ভালো হয়েছিল। তখন খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল।”

মুজিব: একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং বেগম ফজিলাতুননেছা মুজিবের ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী অভিনয় করেছেন এই চলচ্চিত্রে।

This post was viewed: 64

আরো পড়ুন