Skip to main content

Ridge Bangla

মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় চীনের কৌশলগত সম্পর্ক ভাঙচুর

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ভেনেজুয়েলার সঙ্গে চীনের কয়েক দশকের গড়ে তোলা কৌশলগত সম্পর্ককে নাড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর অভিযানে গ্রেপ্তারের ঠিক আগে নিকোলাস মাদুরো বেইজিংয়ের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বড় ভাই হিসেবে আখ্যা দেন। অথচ এর কিছু পরে ছবিতে দেখা যায়, চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোকে একটি মার্কিন যুদ্ধজাহাজে তুলে নেওয়া হয়েছে।

তেলসমৃদ্ধ ভেনেজুয়েলায় চীনের বিপুল বিনিয়োগ রয়েছে। চীনের সঙ্গে দেশটির অন্তত ৬০০টি দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে। ফলে এই ঘটনা বেইজিংয়ের জন্য বড় ধাক্কায় পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন বলে আখ্যায়িত করে চীন আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে।

তবে প্রকাশ্য নিন্দার আড়ালে বেইজিং এখন সতর্ক হিসাব করছে, দক্ষিণ আমেরিকায় নিজের প্রভাব কীভাবে টিকিয়ে রাখবে এবং একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ক্রমেই জটিল হয়ে ওঠা সম্পর্ক কীভাবে সামলাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এটি আমাদের গোলার্ধ সংশ্লিষ্ট বিষয়। তবে এই বার্তাকে চীন সরাসরি নিজের প্রতি হুঁশিয়ারি হিসেবেই দেখছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় জানায়, “এটি দাদাগিরির উদাহরণ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।”

This post was viewed: 43

আরো পড়ুন