Ridge Bangla

মার্কিন অভিযানে ইরানি জাহাজ জব্দের ঘটনায় পাল্টা হুঁশিয়ারি তেহরানের

ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনীর হামলা এবং জাহাজটি জব্দ করার ঘটনা নিশ্চিত করেছে ইরান। এই ঘটনাকে ‘সামুদ্রিক জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে তেহরান এর বিরুদ্ধে দ্রুত কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে দেশটির খাতাম আল-আম্বিয়া সামরিক সদর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সামরিক সদর দপ্তরের বিবৃতিতে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মার্কিন সেনারা এই হামলা চালিয়েছে। অভিযোগে বলা হয়, ওমান সাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজটিতে মার্কিন নৌসেনারা গুলি চালায় এবং বিশেষ বাহিনীর সদস্যদের নামিয়ে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে সেটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, এটি কেবল জাহাজ জব্দ নয়, বরং সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত জলদস্যুতার শামিল।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে বিষয়টি নিয়ে এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ উপেক্ষা করে প্রবেশের চেষ্টা করায় মার্কিন নৌবাহিনী একটি জাহাজকে হেফাজতে নিয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন