Skip to main content

Ridge Bangla

মারা গেছেন কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সাং-কি

দক্ষিণ কোরিয়ার প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা আন সাং-কি মারা গেছেন। ৫ জানুয়ারি সোমবার চিকিৎসাধীন অবস্থায় সিউলের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। আন সাং-কি ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৫৭ সালে মাত্র পাঁচ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন আন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি চলচ্চিত্রপ্রেমী এবং সহকর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন।

আনের মৃত্যুতে তার আর্টিস্ট কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, আন সাং-কি ছিলেন এমন একজন শিল্পী, যিনি নিজের কাজের প্রতি গভীর দায়িত্ববোধ ও অবিচল নিষ্ঠা নিয়ে কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসের সঙ্গে পথ হেঁটেছেন। তার অভিনয় সবসময় মানুষ ও জীবনের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং অসংখ্য কাজের মাধ্যমে তিনি যুগে যুগে দর্শকদের সান্ত্বনা ও আবেগের অনুরণন উপহার দিয়েছেন। তাকে প্রকৃত অর্থেই একজন ‘জাতীয় অভিনেতা’ হিসেবে আখ্যায়িত করা হয়, যিনি সহশিল্পী ও শুটিং সেটের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন।

মৃত্যুর পর তার শেষকৃত্যের বিস্তারিত জানানো হয়েছে। শিন ইয়ং-গ্যুন আর্টস অ্যান্ড কালচার ফাউন্ডেশন এবং কোরিয়ান ফিল্ম অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তার শেষ বিদায় অনুষ্ঠিত হবে।

This post was viewed: 49

আরো পড়ুন