Skip to main content

Ridge Bangla

মারা গেছেন ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার সিড লরেন্স

ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে স্মরণীয় ডেভিড ‘সিড’ লরেন্স আর নেই। ইংল্যান্ড এবং গ্লসস্টারশায়ারের সাবেক এই পেসার ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

গত বছর মোটর নিউরন ডিজিজে (এমএনডি) আক্রান্ত হন লরেন্স। তবে এই কঠিন অসুস্থতাও তাকে থামাতে পারেনি। রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে তিনি সক্রিয়ভাবে কাজ করে গেছেন এবং তার মানবিক অবদানের জন্য চলতি মাসেই পেয়েছেন ব্রিটিশ রাজকীয় সম্মাননা ‘এমবিই’।

মোটর নিউরন ডিজিজ একটি ক্ষয়িষ্ণু স্নায়ুবিক রোগ, যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এবং ধীরে ধীরে পেশি নষ্ট করে ফেলে। এই রোগের নিরাময় নেই, কিন্তু লরেন্স এই বিষয়ে সচেতনতা ও তহবিল সংগ্রহে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

লরেন্সের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “তিনি ছিলেন গ্লসস্টারশায়ারের গর্ব। জীবনভর তিনি পুরোপুরি নিবেদিত ছিলেন, চ্যালেঞ্জকে ভয় পাননি। শেষ সময়েও তিনি অন্যদের জন্য ভাবতেন, উৎসাহ দিতেন—এটাই ছিল তার প্রকৃত রূপ।”

ইংল্যান্ডের হয়ে মাত্র ৫টি টেস্ট খেলেছেন লরেন্স। ১৯৮৮ সালে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক হয়। গ্লসস্টারশায়ারের হয়ে তিনি ২৮০টি ম্যাচে অংশ নিয়ে ৬২৫টি উইকেট শিকার করেন।

১৯৯২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালে বল করার সময় ভয়াবহ ইনজুরিতে তার হাঁটুর পাতলা হাড় ভেঙে যায়, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটায়। এরপর তিনি নাইটক্লাব ব্যবসা এবং শরীরচর্চা প্রতিযোগিতায় যুক্ত হন।

This post was viewed: 216

আরো পড়ুন