Skip to main content

Ridge Bangla

মায়ের সান্নিধ্যে সময় কাটাতে চান জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী সাম্প্রতিক এক ব্যতিক্রমী ঘটনার পর নতুন সিদ্ধান্ত নিয়ে ঢাকা ছেড়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন যশোরে নিজের মায়ের সঙ্গে। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই রাইসুল ইসলাম। তিনি জানান, সমু কিছুদিন মায়ের সান্নিধ্যে থেকে মানসিক প্রশান্তি খুঁজতে চান।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ মিসকিন মাজারের পাশে একটি গাব গাছের নিচে শুয়ে আছেন সমু চৌধুরী। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাৎক্ষণিক পদক্ষেপ নেয় বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘ। সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন জানান, সমুর চিকিৎসা ও সুরক্ষার জন্য সংগঠন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পরে জানা যায়, তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

পরবর্তীতে ১২ জুন রাতে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয় এবং ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে পরদিন শুক্রবার (১৩ জুন) সকালে হঠাৎই যশোরের উদ্দেশে রওনা দেন সমু। তার স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন পর মায়ের কোলে ফিরে মানসিক প্রশান্তি খুঁজে পেতেই তার এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে নাটক দিয়ে খ্যাতি পাওয়া সমু চৌধুরী অভিনয় শুরু করেন যশোর উদীচী নাট্যগোষ্ঠীর মাধ্যমে। জন্মভূমি, রঙের মানুষ, বিবর্ণ প্রজাপতি, এত কষ্ট কেন ভালোবাসায় প্রভৃতি নাটক ও চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন