Ridge Bangla

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের জানাজায় আবেগঘন কণ্ঠে তিনি দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত খালেদা জিয়ার জানাজাস্থলে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। শোকাহত পরিবার ও দলের পক্ষ থেকে তিনি সবার কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন।

বক্তব্যে তারেক রহমান বলেন, জীবিত অবস্থায় বেগম খালেদা জিয়া যদি কারও কাছ থেকে কোনোভাবে ঋণ নিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমি সেই দায় পরিশোধের ব্যবস্থা করবো।’ তার এ বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এছাড়া তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে তার কোনো আচরণ, কথা বা সিদ্ধান্তে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। একই সঙ্গে তিনি সবার কাছে অনুরোধ জানান, যেন সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

This post was viewed: 30

আরো পড়ুন