Ridge Bangla

মামুন হত্যা: দুই শুটারসহ গ্রেপ্তার ৫

পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যার মামলায় দুই পেশাদার শুটারসহ পাঁচজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুই শুটার কুত্তা ফারুক ও রবিন এবং ঘটনাস্থলে তাদের সহযোগী হিসেবে থাকা রুবেল। তবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার (১০ নভেম্বর) নরসিংদীর ইটাখোলা এলাকা থেকে ফারুক ও রবিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাদের অবস্থান শনাক্ত করতে সিলেটের মৌলভীবাজার থেকে অনুসরণ করা হয়। গ্রেপ্তারের পর ডিবি দল তাদের নিয়ে অভিযান চালিয়ে ঢাকার রায়েরবাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে।

তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, হত্যার আগে কিলিং গ্রুপের অন্তত একজন মামুনকে অনুসরণ করেছিল। গুলিতে সরাসরি দুই শুটার অংশ নিলেও আশপাশে আরও দুটি ব্যাকআপ টিম তৈরি ছিল।

This post was viewed: 43

আরো পড়ুন