Skip to main content

Ridge Bangla

মানবাধিকারসহ পাঁচ গুরুত্বপূর্ণ বিষয়ে এনসিপির পৃথক সেল গঠন

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাঁচটি পৃথক সেল গঠন করেছে। সেলগুলো হলো—মানবাধিকার, রাজনৈতিক কর্মশালা, জনসংযোগ ও সদস্য সংগ্রহ, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সেল।

দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পাঁচটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সেল গঠনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই সেলগুলো গঠিত হয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক সেলের সম্পাদক হয়েছেন মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। সহ-সম্পাদক হয়েছেন কৈলাস চন্দ্র রবিদাস এবং সদস্য হিসেবে আছেন মো. মেসবাহ কামাল, ভিম্পাল্লী ডেভিড রাজু, তাওহিদ তানজিম ও নুরতাজ আরা ঐশী।

মানবাধিকার সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশফিকুর রহমান জোহান। সহ-সম্পাদক হিসেবে আছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা। সদস্যদের মধ্যে রয়েছেন ইমন সৈয়দ, নফিউল ইসলাম, আব্দুল্লাহ আল মুহিম, মুনতাসির মাহমুদ, আশিকিন আলম, খান মুহাম্মদ মুরসালীন, নাভিদ নওরোজ শাহ, এহসানুল মাহবুব জোবায়ের (স্বন্দীপ) এবং মোহাম্মদ মনিরুজ্জামান।

জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেলের নেতৃত্বে আছেন মশিউর রহমান। সহ-সম্পাদক তামিম আহমেদ এবং সদস্য হিসেবে রয়েছেন মিয়াজ মেহরাব তালুকদারসহ আরও ছয়জন।

রাজনৈতিক কর্মশালা সেলে সম্পাদক হয়েছেন ফরিদুল হক, সহ-সম্পাদক সাইদ উজ্জ্বল এবং সদস্য হিসেবে ১২ জন দায়িত্ব পেয়েছেন।

কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন সেলে সম্পাদক হিসেবে আছেন অনিক রায়, সহ-সম্পাদক মো. রাসেল আহমেদ এবং সদস্য হিসেবে ১২ জনের নাম ঘোষণা করা হয়েছে।

This post was viewed: 57

আরো পড়ুন