Ridge Bangla

মাদক ও মৌলবাদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

সমাজকে মাদক ও মৌলবাদের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদক ও উগ্রবাদ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ বিষয়ে তরুণদের বিশেষভাবে এগিয়ে আসতে হবে।

শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শৈলকুপার এই অঞ্চলে একটি অপশক্তি ‘বেহেশতের টিকিট’ বিক্রির নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সমাজে মৌলবাদী চিন্তাধারা ছড়িয়ে দিয়ে তারা তরুণদের বিপথে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি কলেজটির সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনারা সচেতন হোন এবং সমাজকে রক্ষায় ভূমিকা রাখুন। মাদক ও মৌলবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আপনাদেরই এগিয়ে আসতে হবে।”

মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের চেয়ে সমাজের কল্যাণ বেশি গুরুত্বপূর্ণ। তিনি কাউকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার আহ্বান না জানিয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

This post was viewed: 3

আরো পড়ুন