Skip to main content

Ridge Bangla

মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন সাফা কবির

২০২৪ সালে মাদককাণ্ডে কয়েকজন দেশের জনপ্রিয় অভিনেত্রীর নাম জড়ানোর ঘটনায় সারা দেশ সাড়া ফেলেছিল। গত বছরের ১৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অরিন্দম রায় দীপ গ্রেপ্তারের পর তদন্তে যেসব তারকাদের নাম উঠে আসে, তা ঘিরে সৃষ্টি হয় নানা জল্পনা। তানজিন তিশা ও টয়া তখন মুখ খুললেও, প্রায় এক বছরের নীরবতার পর এবার আলোচনায় এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

সম্প্রতি দেশের একটি টেলিভিশনের পডকাস্টে অংশ নেন সাফা। তিনি বলেন, “আমার বিরুদ্ধে এই খবর প্রকাশিত হয় বৃহস্পতিবার। আর রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে চুক্তি বাতিল হয়ে যায়। আমি বোঝানোর চেষ্টা করি, এটা শুধু নিউজ, আমার কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু প্রমাণ দেখাতে পারিনি।”

তিনি আরও জানান, “আমার সিনিয়র শিল্পীরা কাজ বাতিল করে দিচ্ছিলেন। বিতর্ক এড়াতে কেউ আমার সঙ্গে কাজ করতে চাইছিল না। সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছিল, আমি বুঝতে পারছিলাম। আমরা হুজুগে অনেক কিছু করি, কিন্তু চিন্তা করি না মানুষের জীবন বা সমাজের ওপর প্রভাব কী হবে। এই ধরনের খবরের কারণে পরিবারেরও উদ্বেগ জন্মে।”

সাফা জানান, শোবিজে কিছু বন্ধুই মানসিকভাবে পাশে ছিলেন। “তৌসিফ মাহবুব তখন বলেছিল, আমি সাফার সঙ্গে কাজ করব। জোভান ও সিয়ামও সাহায্য করেছে। এই বন্ধুরাই আমাকে সাহস দিয়েছে, তাই পরিস্থিতি সামাল দিতে পেরেছি।” তিনি উল্লেখ করেন, “অনেকেই বলেন মিডিয়ার মানুষ বন্ধু হয় না। আমি সেই বিশ্বাসকে ভেঙে এখানে সত্যি ভালো বন্ধু পেয়েছি।”

This post was viewed: 48

আরো পড়ুন