Ridge Bangla

মাত্র ৫ দিনেই রেকর্ড গড়লো ‘হাউজফুল ৫’, বক্স অফিসে ঝড়

অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রীতেশ দেশমুখ অভিনীত কমেডি সিনেমা ‘হাউজফুল ৫’ মুক্তির পরই বক্স অফিসে সাড়া ফেলেছে। মাত্র ৫ দিনেই ছবিটির আয় দাঁড়িয়েছে ১১১.২৫ কোটি রুপি, যা এই ফ্র্যাঞ্চাইজির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

৫ দিনের আয়ের বিবরণ:

  • প্রথম দিন (৬ জুন, শুক্রবার): ২৪ কোটি রূপি

  • দ্বিতীয় দিন (শনিবার): ৩১ কোটি রূপি

  • তৃতীয় দিন (রবিবার): ৩২.৫ কোটি রূপি

  • চতুর্থ দিন (সোমবার): ১৩ কোটি রূপি

  • পঞ্চম দিন (মঙ্গলবার): ১০.৭৫ কোটি রূপি

মোট আয়: ১১১.২৫ কোটি রূপি

এই পারফরম্যান্সে ‘হাউজফুল ৫’ পিছনে ফেলেছে সালমান খানের আলোচিত ছবি ‘সিকান্দার’, যার আয় ছিল ১১০.১ কোটি রূপি।

সিরিজের আগের কিস্তিগুলোর আয়:

  • হাউজফুল ৪ (২০১৯): ৮৭.৭৮ কোটি রূপি

  • হাউজফুল ৩: ৬১.৫৩ কোটি রূপি

  • হাউজফুল ২: ৪৬.২৩ কোটি রূপি

  • হাউজফুল ১: ৩৭ কোটি রূপি

সিরিজের পঞ্চম কিস্তিটি দর্শকদের দীর্ঘ অপেক্ষার ফল হিসেবে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। নির্মাণ ব্যয় ছাড়িয়ে যাওয়া এই ছবি শুধু বাণিজ্যিক সাফল্য নয়, বরং সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম রেকর্ডধারী সিনেমা হিসেবেও পরিচিতি পাচ্ছে।

This post was viewed: 55

আরো পড়ুন