Skip to main content

Ridge Bangla

মাউশি ডিজি অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে ওএসডি করা হয়েছে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে মাউশিতেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

কয়েকদিন আগেই অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর তিনি নিজ থেকেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন। গত ৭ অক্টোবর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে অব্যাহতির আবেদন করেছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানান, আজ মঙ্গলবার সারাদেশে সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতির ঘটনাকে ইতিবাচকভাবে নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। মূলত মাউশির ডিজি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ।

এর আগে ডিজি পদে নিয়োগ দিতে আবেদন আহ্বান করেছিল শিক্ষা মন্ত্রণালয়। মাউশির মহাপরিচালকের পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শীর্ষ পদ। এভাবে আবেদন আহ্বান করে এ পদে নিয়োগ দেওয়ার উদ্যোগকে নজিরবিহীন বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে (সশরীর) আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

This post was viewed: 72

আরো পড়ুন