Ridge Bangla

‘মর্মান্তিক পরিণতির’ দিকে পৃথিবী, সতর্কবার্তা পোপ লিও’র

বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান সংঘাত ও আন্তর্জাতিক আইনের লাগামহীন অবমাননা মানবসভ্যতাকে এক চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পোপ লিও।

আফ্রিকার চার দেশীয় সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার (২১ এপ্রিল) নিরক্ষীয় গিনিতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিশ্বনেতাদের প্রতি এই কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি।

নিরক্ষীয় গিনির প্রেসিডেন্টসহ উচ্চপদস্থ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে দেওয়া ভাষণে তিনি বিশ্বের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল ও খনিজসম্পদ দখলের প্রতিযোগিতাকে ‘নব্য উপনিবেশবাদ’ হিসেবে আখ্যায়িত করেন।

তার মতে, এই স্বার্থপরতা ও আধিপত্য বিস্তারের লড়াই পৃথিবীজুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন পোপ লিও, যার ধারাবাহিকতায় বিভিন্ন সময় নানা বিষয়ে মন্তব্য করছেন তিনি।

This post was viewed: 5

আরো পড়ুন