Ridge Bangla

মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন, আসতে পারে নতুন মুখ

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে শিগগিরই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে সরকার। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদে কয়েকজন নতুন মুখ যুক্ত হতে পারেন। সম্ভাব্য তালিকায় একজন টেকনোক্র্যাটও রয়েছেন। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের পরিকল্পনাও করছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক গতি বৃদ্ধি এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন মুখ হিসেবে পাঁচজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম ও পটুয়াখালীর দুই সংসদ সদস্যের নাম উল্লেখযোগ্য। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

সূত্র আরও জানায়, কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস করা হতে পারে। বর্তমানে এসব মন্ত্রণালয়ের কিছু মন্ত্রীর অধীনে একাধিক দপ্তর রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে বর্তমান সরকার গঠিত হয়।

This post was viewed: 17

আরো পড়ুন